Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কেশবপুরে মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বুধবার শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। এছাড়া ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাকাবর্শী গ্রামের দু’সন্তানের জননী ওই গৃহবধূ (৩২) মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। এ সময় তাকে উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শফিকুল ইসলাম (৪০) জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর রাতেই গৃহবধূ থানায় উপস্থিত হয়ে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার শফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেন।এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলামকে আদালতে বুধবার সোপর্দ করাসহ ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

কেশবপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৩:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১