Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ৩০ নারীর শপথ

‘আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। বাংলাদেশ সরকারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার মেয়ে ও ছেলেকে বাল্যবিবাহ দেব না’ এমন অঙ্গিকার করে যশোরের কেশবপুরে সন্তানকে বাল্যবিবাহ দেবে না মর্মে শপথ নিলেন ৩০ জন নারী।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে তারা ভূমিকা রাখবেন বলেও জানান। বুধবার সকালে কেশবপুরের জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে বাল্যবিবাহের কুফল বিষয়ক আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ওই শপথ বাক্য পাঠ করান।জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর পৌর কারিগরি ও বাণিজ্য কলেজের শিক্ষক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস, হিসাবরক্ষক লেবিও গোলদার এবং কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু। অনুষ্ঠানে নারীদের মধ্যে বক্তব্য দেন, কাকলী দাস, পারুল দাস ও রুপালী দাস। বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করার পর ওই ৩০ জন নারী অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।শপথ বাক্য পাঠ করার পর কাকলী দাস বলেন, আমাদের মেয়েদের ১৮ বছর ও ছেলে সন্তানের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিব না। সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। এলাকার কেউ অপ্রাপ্তবয়স্ক সন্তানকে বিয়ে দিতে চাইলে এর কুফল তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধে তারা ভূমিকা রাখবো।’

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আল আমিনের মায়ের ইন্তেকালে শোক

error: Content is protected !!

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ৩০ নারীর শপথ

Update Time : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২