Dhaka ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ

‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট শিশুদের জন্মসনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাঘা পৌরসভায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দেন বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মোসারফ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম ও হিসাব কর্মকর্তা হাসান আলী। অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে কোলবালিশ, মশারি ও বেবি সেট সামগ্রী দেওয়া হয়।

প্রসঙ্গত, নাগরিক অধিকার সুরক্ষায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে প্রতি বছর ৬ অক্টোবর ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ হিসেবে পালিত হচ্ছে স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে কলেজে মারধরের ঘটনায় অধ্যক্ষ ও নারী শিক্ষিকা অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

error: Content is protected !!

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ

Update Time : ০৭:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫