Dhaka ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকার কাজে বাধা ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তা চেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

​রাজশাহী নগরীর রেলওয়ে ভাঙারি পট্টি এলাকায় রিকশা-ভ্যান মেরামত করে জীবিকা নির্বাহকারী এক শ্রমজীবীকে কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুনরায় স্বাধীনভাবে জীবিকা নির্বাহের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রিপন শেখ।

​শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন শেখ জানান, ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত রেলওয়ে ভাঙারি পট্টির একটি উন্মুক্ত স্থানে রিকশা-ভ্যান মেরামতের কাজ করতেন তিনি। ২০১৯ সালে রাজশাহী সিটি করপোরেশন সেখানে ডাস্টবিন নির্মাণ করলে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ডাস্টবিন তৈরির পরও কিছু জায়গা খালি থাকায় তিনি পুনরায় কাজ শুরু করতে গেলে বাধা দেয় স্থানীয় একটি গোষ্ঠী।

​অভিযোগ সূত্রে জানা যায়, ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রবিউল, রফিকুল ও জাহাঙ্গীরসহ কয়েকজন তাঁকে কাজে বাধা দেন। রিপন শেখের দাবি, গত ৭ সেপ্টেম্বর তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​সংবাদ সম্মেলনে রিপন শেখ বলেন, “আমি একজন ক্ষুদ্র শ্রমজীবী মানুষ। আমার পুরো পরিবারের জীবিকা এই কাজের ওপর নির্ভরশীল। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার নিরাপত্তা ও স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

​সংবাদ সম্মেলনে উপস্থিত রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল সদস্য আজিজুল ইসলাম ফিরোজ জানান, বিষয়টির শান্তিপূর্ণ ও মানবিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হোক, ভিত্তিহীন মিথ্যা প্রচারণা বন্ধ করা হোক।”

​রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত বলেন, রিপন শেখ আওয়ামী লীগ সরকারের আমলেও রাজনৈতিক হামলা ও মামলার শিকার হয়েছেন। রেলওয়ের জায়গায় শ্রমিকের কাজ করে খাওয়া একজন নেতাকে এভাবে হুমকি দেওয়া মেনে নেওয়া যায় না। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান তিনি।

​সংবাদ সম্মেলন থেকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, ভূমি মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের আকুল আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

জীবিকার কাজে বাধা ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তা চেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

জীবিকার কাজে বাধা ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তা চেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

Update Time : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬