Dhaka ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে অগ্নিকাণ্ডে দগ্ধ নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২০১ Time View

রাজশাহীর তানোরে নিজ বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বানেসা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তানোর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আঃ গাফ্ফারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তানোর কলেজপাড়া এলাকায় বানেসা বানুর বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

তানোরে অগ্নিকাণ্ডে দগ্ধ নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ

Update Time : ১১:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫