Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩৫ Time View

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রবিবার (৮ মার্চ) রাজধানীর সিরডাপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় জানানো হয়, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী প্রায় ২ কোটি ১৩ লাখ মানুষ তামাক ব্যবহার করে। তামাকজনিত রোগে দেশে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয় এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৭ হাজার কোটি টাকা।
ড. এম এ মুহিত বলেন, বিগত অন্তর্বর্তী সরকার অনুমোদিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ তামাকজনিত মৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সংসদের প্রথম অধিবেশনেই এটি আইনে পরিণত না হলে এর কার্যকারিতা হারাবে। নিকোটিন পাউচ ও ই-সিগারেট নিষিদ্ধ করা।
পাবলিক প্লেস ও পরিবহণে সব ধরনের তামাক ব্যবহার নিষিদ্ধ।
বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শন ও সব ধরনের বিজ্ঞাপন বন্ধ।
প্যাকেটের গায়ে স্বাস্থ্য সতর্কবাণী ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা।
সভায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, বাংলাদেশে ১১ শতাংশের বেশি নারী তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এই আইন পাস করা অপরিহার্য। অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফীও নবনির্বাচিত সরকারকে তাদের নির্বাচনী অঙ্গীকার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে সভায় বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাগমারায় দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ

error: Content is protected !!

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬