ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পৌঁছানোসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শেষ করেছে প্রশাসন।
জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ২১৯ জন। ৬টি আসনে মোট ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজশাহী-১: ৪,৬৮,৭৮০ রাজশাহী-২: ৩,৬৯,৫৬৪ রাজশাহী-৩: ৪,২৩,৭৩৮ রাজশাহী-৪: ৩,১৯,৯০৯ রাজশাহী-৫: ৩,৫৩,১৭৪ রাজশাহী-৬: ৩,৫৭,০৫৩
৬টি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী-৩ আসনে একজন নারী প্রার্থী স্বতন্ত্র হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।

এদিকে রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলায় দেখা গেছে, ভোটগ্রহণকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আনছার সদস্য ও পুলিশ প্রশাসনকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৬১ জন। এর মধ্যে নারী ভোটার: ৭৫,৭৮২ জন এবং পুরুষ ভোটার: ৭৪,৭৭৯ জন। এই উপজেলায় মোট ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বিপরীতে দায়িত্ব পালন করবেন ৪৭ জন প্রিজাইডিং অফিসার, ২৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৮০ জন পোলিং অফিসার।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোহনপুরের প্রতিটি স্তরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব হোসেন রাজু জানান, ৪৭টি কেন্দ্রে মোট ৬২১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অস্ত্রধারী আনসার (পুরুষ): ১৩৯ জন
লাঠিধারী আনসার (পুরুষ): ২৮৪ জন।
মহিলা আনসার: ১৮৮ জন থাকবেন।
এছাড়া ১৬ জন সশস্ত্র ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং টিমে থাকবেন। তাদের মধ্যে ৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মোবাইল টিমে দায়িত্ব পালন করবেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ৪৭টি কেন্দ্রে ১৬৬ জন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের ৫টি মোবাইল পার্টি, ১টি স্ট্রাইকিং টিম, সেনাবাহিনীর ৫টি মোবাইল টিম, বিজিবির ম্যাজিস্ট্রেটসহ ৪টি টিম এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১টি টিম দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় থাকবেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির মধ্য দিয়ে রাজশাহীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন

Update Time : ১২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬