Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুজিবকে মাঠে চান অশ্বিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারতের চোখে এখন সেমিফাইনালের স্বপ্ন। দলটি মেলাতে চায় কঠিন সব সমীকরণ। ভারতের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে তখন যখন নামিবিয়া বা আফগানিস্তানের কাছে হারবে নিউজিল্যান্ড। অপরদিকে বাকি থাকা দুটি ম্যাচ জিততে হবে ভারতকে। এরপর হিসাব হবে রান রেটের।

কিন্তু দল দুটির বিপক্ষে কেন উইলিয়ামসনের দল যে ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না। তবে এর মধ্যে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে গাপটিলদের ‘কঠিন পরীক্ষায়’ পড়তে হতে পারে। কিন্তু সে দলের মূল অস্ত্র মুজিব উর রহমান না থাকায় চিন্তিত ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মুজিব উর রহমানকে প্রয়োজনে ভারতীয় দলের ফিজিওর মাধ্যমে সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অশ্বিন, যাতে এ স্পিনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন। খবর ক্রিকউইকের।

এক সংবাদ সম্মেলনে ভারতীয় এ অফস্পিনার বলেন, ক্রিকেট মজার খেলা। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অনেক আশা তাদের সঙ্গে থাকে। তাদের প্রতি রইল শুভ কামনা। আমি সত্যিই চাই, মুজিবকে ফিজিও সাপোর্ট দিতে পারলে আমরা তাকে মাঠে নামাতে পারব। এটিই আমরা আশা করতে পারি। আফগানিস্তানের এ স্পিনার নামিবিয়া এবং ভারতের সঙ্গে ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে।

নামিবিয়ার বিরুদ্ধে জিতে গেলেও ভারতের সঙ্গে পেরে উঠেনি আফগানিস্তান। তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পরও ভারত স্বস্তিতে নেই। তাদের এখন তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের পরাজয়ের দিকে। নিউজিল্যান্ডের পরের দুটি ম্যাচ নামিবিয়া ও আফগানিস্তানের সঙ্গে। এর মধ্যে অন্তত একটি ম্যাচে নিউজিল্যান্ডের হার ভারতের জন্য আশীর্বাদ হয়ে আসবে। অশ্বিন বলেন, আমাদের আর দুটি ম্যাচ বাকি আছে। সবাই পরিকল্পনা করছে এবং শেষ দুই ম্যাচে সবাই উজাড় করে খেলতে চায়। বাকিটা আমাদের নিয়ন্ত্রণে নেই।

টি২০ বিশ্বকাপের গ্রুপ-২ থেকে পাকিস্তান আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন আট। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আফগানিস্তানের পয়েন্ট চার। তাদের ম্যাচ বাকি একটি। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট চার। তবে তাদের ম্যাচ বাকি দুটি। চারে থাকা ভারতের ম্যাচও বাকি আছে দুটি। তাদের পয়েন্ট দুই।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীবাসীকে  ঈদের শুভেচ্ছা জানালেন রাজশাহী – ৩ এমপি এড.শফিকুল হক মিলন

error: Content is protected !!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুজিবকে মাঠে চান অশ্বিন

Update Time : ১২:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১