Dhaka ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বানানো বন্দুক দিয়ে বোনকে হত্যা কিশোরের

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ায় বড় বোনকে হত্যা দায়ে গ্রেফতার করা হয়েছে এক কিশোরকে। ঘরে নিজের বানানো বন্দুকের গুলিতে সে তার ১৪ বছর বয়সী বড় বোন কিরা স্কটকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ঘরে বসে ‘গোস্ট গান’ নামে আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রি করত অভিযুক্ত ওই কিশোর। গত ২৭ নভেম্বর তার বানানো অস্ত্র কিনতে পশ্চিম আটলান্টার ২০ মাইল দূরে ডগলাসভিলায় তাদের বাড়িতে গিয়েছিল দুই ব্যক্তি।

কিন্তু অস্ত্র কেনার পরিবর্তে, ‍ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের বাধা দিতে গুলি ছোড়ে অভিযুক্ত কিশোর। কিন্তু সেই গুলি গিয়ে লাগে তার বড় বোনের গায়ে। তদন্তকারীরা দাবি করছেন, কিশোরটি ঘটনার সময় যে অস্ত্র ব্যবহার করেছে তা নিজের হাতে বানানো।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মোহনপুরে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর আবেদন

নিজের বানানো বন্দুক দিয়ে বোনকে হত্যা কিশোরের

Update Time : ০২:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১