Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবা-মোহনপুরে এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে বর্তমান ও সাবেক মহানগর বিএনপি এবং পবা-মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিল নগরীর বাটার মোড় থেকে শুরু হয়। বিক্ষোভ মিছিলটি মালোপাড়া, সোনাদিঘীর মোড়, মনি চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া হয়ে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “রাজশাহী-৩ আসনে জনপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বক্তারা আরও বলেন, “শফিকুল হক মিলন পবা-মোহনপুরসহ কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে সুপরিচিত ও গ্রহণযোগ্য নেতা। কিন্তু কতিপয় ব্যক্তি নাসির হোসেন অস্তিরকে নিয়ে অপরাজনীতি শুরু করেছে। অস্তির কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি তার বাবার রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে নেতৃত্বে আসতে চান। যারা রাজশাহীর রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শফিকুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি বোয়ালিয়া থানা বিএনপি।
প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি।
সভাপতিত্ব করেন আনসার আলী আনসার, সভাপতি, মতিহার থানা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকির হোসেন রিমন, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা।
আব্দুল মতিন, সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপি।
শওকত আলী, সাবেক সভাপতি, রাজপাড়া থানা বিএনপি
মোজাদ্দেক জামানি সুমন, সাবেক সভাপতি, যুবদল রাজশাহী জেলা
ইকবাল হোসেন দিলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালিয়া থানা বিএনপি;
সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আনন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা এ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

পবা-মোহনপুরে এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

Update Time : ০৭:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫