বাঘা পৌরসভায় দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হকের গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রতিটি জনপদ এখন নির্বাচনী আমেজে মুখর। এরই ধারাবাহিকতায় বাঘা পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিনি বাঘা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

অধ্যক্ষ নাজমুল হক তাঁর কর্মী-সমর্থক নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এসময় তিনি সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার মুরব্বিদের কাছে দোয়া প্রার্থনা করেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের হাতে নিজের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত লিফলেট তুলে দেন তিনি।

অধ্যক্ষ নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। আমি আপনাদেরই সন্তান। বাঘা-চারঘাট এলাকায় একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতির কবর রচনা করতেই আমি দাঁড়িয়েছি। যদি আপনারা আগামী নির্বাচনে আমাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে বাঘাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, অধ্যক্ষ নাজমুল হক একজন সজ্জন ও উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ফলে এবারের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘ধানের শীষ’ এর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গণসংযোগে তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী, উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ কর্মী-সমর্থকরা।

Tag :
About Author Information

Alauddin Mondal

চারঘাট-বাঘায় ধানের শীষের বিজয় পুনরুদ্ধারে বাঘায় বিএনপি নেতা তফির নির্লস প্রচেষ্টা! 

error: Content is protected !!

বাঘা পৌরসভায় দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হকের গণসংযোগ

Update Time : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬