Dhaka ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১ Time View

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চল বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর বিশেষ বরাদ্দ থেকে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার চকরাজাপুর এলাকার এলজিএসপি প্রকল্পের আওতায়
‘ফজলের বাড়ি’ থেকে ‘সহর মোড়’ পর্যন্ত এই সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জগলু সিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তাটি ডুবে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হতো চরাঞ্চলের সাধারণ মানুষকে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

চকরাজাপুর ইউনিয়নবাসী এ উন্নয়ন কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ , উদ্বোধক জগলু সিকদারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন

বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন

Update Time : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬