Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০৪ Time View

বড় আয়োজনের মধ্য দিয়ে বাঘার মর্শিদপুর পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১৭ নভেম্বর, সোমবার অনুষ্ঠিত হয়েছে ২য় তাফসীরুল কুরআন মাহফিল।

মাহফিলে প্রথম বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মোঃ মিজানুর রহমান নাটোরী, ধর্মীয় আলোচক (এশিয়ান টিভি, মোহনা টিভি, ঢাকা) ও সহ-সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, নাটোর জেলা শাখা।

দ্বিতীয় বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা মোঃ মুস্তাকিম আহম্মেদ (রাজশাহী), সভাপতি, বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদ, রাজশাহী জেলা।

তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক (বগুড়া), সহকারী শিক্ষক, জামীয়া ইসলামীয়া বশির উদ্দিন খান হাফেজিয়া মাদ্রাসা, বাঘা, রাজশাহী।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ নুরুজ্জামান খান (মানিক), সাবেক সহ-সভাপতি রাজশাহী বিএনপি, সাবেক সভাপতি বাঘা উপজেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন (নূহ), আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘা শাখা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাজাহান আলী সরকার, সাবেক সভাপতি, ৯ নং ওয়ার্ড বাঘা পৌর বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে মানিক খান বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানবকল্যাণই ইসলামের মূল বার্তা। এই তাফসীরুল কুরআন মাহফিল নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা মানুষের মাঝে ইসলামী জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫