Dhaka ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার আটক-২

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৭০৩ Time View

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মেহেদী হাসান বিপ্লব ও আসিফ শিকদার নামে দুজনকে আটক করেছে । আটককৃতরা পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।

নিহত সবুজ (২৫) ও হৃদয় (১৮) পানিঘাটা এলাকার মঞ্জুর মোল্লার ছেলে।

জানা যায়, ঘটনার দিন রোববার সকালে স্থানীয় নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চান্দের মাঠ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে শ্রমিকরা দুটি লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে প্রতিবেশিদের সাথে জমাজমির বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা করছে ।

নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ফারুক শিকদারের ছেলে আশিক,বিপ্লব ও হাসিব শিকদার দুই ভাইকে খুজতে বাড়ির উপর আসে। পরে সকালে আমার দুই ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।
এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উন ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতসন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার আটক-২

Update Time : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩