Dhaka ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা সড়ক দুর্ঘটনায় নিহত দুই কলেজ ছাত্র

মাগুরায় সদর উপজেলার চাঁদপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় শান্ত প্রতীম মণ্ডল (১৮) এবং সাইফুল ইসলাম তামিম (১৮) নামে কলেজ শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাইফুল ইসলাম তামিম তার সহপাঠী বন্ধু শান্ত প্রতীম মণ্ডলকে নিয়ে মটর সাইকেল করে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলো। পথে চাঁদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম তামিমের মৃত্যু হয়। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে।

মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহী শান্ত প্রতীম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। শান্ত প্রতীম মণ্ডল শালিখার নরপতি গ্রামের স্কুল শিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে।

মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরা সড়ক দুর্ঘটনায় নিহত দুই কলেজ ছাত্র

Update Time : ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫