Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৬ Time View

মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত।।।

মাগুরায় সদর উপজেলার মঘি ইউনিয়নের দাসনা গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় আইয়ুব মোল্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আবদুল খালেক মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, সামাজিক দলাদলীর জের ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের স্বপন মোল্যা এবং আতর আলী নেতৃত্বাধিন দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় আতর আলী সমর্থিতদের হামলায় মারাত্মকভাবে আহত হন অপর পক্ষের আইয়ুব মোল্যা। এ ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ

error: Content is protected !!

মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

Update Time : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫