Dhaka ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সবুজ আন্দোলনের কমিটি গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৮৪৭ Time View

মাগুরায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে “জেলা কমিটি গঠন ও আলোচনা সভা,বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় নিজনান্দুয়ালী রুহানি টাওয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন মাগুরা
জেলার সমন্বয়কারী এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলনের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা। বিশেষ অতিথি ছিলেন মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান স্বপন, মাগুরা পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিন।

প্রধান অতিথি বাপ্পি সরদার বলেন, সর্বশেষ জলবায়ু সম্মেলনে ভারত ও চীন কার্বন নিঃসরণ বন্ধের বিষয়ে চুক্তি স্বাক্ষর না করায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি দ্রুত তাদের বোধোদয় হবে পৃথিবীর জনগণের কথা চিন্তা করে জলবায়ু চুক্তি তে ফিরে আসবে তারা। মাগুরা জেলায় নদীর পাড়ে পরিকল্পিত ইকো পার্ক নির্মাণের দাবি জানান। পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধ, নদী দূষণ ও দখল মুক্ত করার বিষয়ে সচেষ্ট হয়ে কাজ করবে।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আমরা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করছি। আশা করি সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

আলোচনা সভা, বৃক্ষরোপন শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান স্বপনকে আহ্বায়ক ও এইচ এন কামরুল ইসলামকে সদস্য সচিব করে সবুজ আন্দোলন মাগুরা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে মেলায় মোটরসাইকেল গ্যারেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সার্বিক পরিচালনায় সাজ্জাদ হোসেন মলিন

error: Content is protected !!

মাগুরায় সবুজ আন্দোলনের কমিটি গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১