Dhaka ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে সওজের জমিতে চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণের, অভিযোগ 

রাজশাহীর মোহনপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও ডিস্ট্রিক্ট বোর্ডের জমি ও জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখল করে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দখলকৃত সরকারের জমি দখলমুক্ত করে রাস্তা উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাস সরেজমিনে দেখা যায়, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে সওজ ও ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা দখল করে স্থাপনা নির্মান করছেন সইপাড়া গ্রামের মূর্সেদ আলী।দীর্ঘদিন ধরে পাড়া প্রতিবেশীদের চলাচলের অন্যতম রাস্তা ছিল এটি। সেই রাস্তা দখল করেই মূলত স্থাপনা নির্মান করছেন মূর্সেদ আলী।

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান সমুহের সড়ক ও জনপদের আর কয়েকটি জায়গা অবৈধ ভাবে দখল করে দোকানপাট নির্মান  ও বিক্রি করে মোটা অংকের ফায়দা লুটছে। মহাসড়ক প্রশস্তকরণ কাজসহ সড়ক ও জনপদের আইন লংঘিত হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এদিকে লিখিত অভিযোগের পর প্রতিকার না পেয়ে অনেকটা ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগী অভিযোগকারিররা। প্রতিবেদককে তারা জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন বরাবর নিরব ভূমিকা পালন করছেন। নামমাত্র উপজেলা প্রশাসন থেকে লোক পাঠানো হলেও তারা তেমন কোন ভূমিকা পালন করেননি। এমনকি অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দিতেও দেখা যায়নি। এবং

মূর্সেদ আলী ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলে জানান ভুক্তভোগী অভিযোগকারিরা।

অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে মূর্সেদ আলী জানান, আমার কেনা জমির পাশে সরকারি কিছু জমি ফাঁকা পড়ে থাকায় সেখানে দোকানের মালামাল রাখার গোডাউন করেছি। সরকার যদি প্রয়োজন মনে করে আমি সরকারের কাছে ছেড়ে দেবো। তবে এলাকাবাসীর দাবি ১.১৫ শতক জমি মালিকানা হলে মূর্সেদের দাবি তিনি ৩ শতক কিনেছেন।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, “অনেক স্থান থেকেই অভিযোগ আসছে। এ অভিযোগটি দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মোহনপুরে হাটবাজার ইজারায় অনিয়মের অভিযোগ, তথ্য চাওয়ায় হয়রানির দাবি

মোহনপুরে সওজের জমিতে চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণের, অভিযোগ 

Update Time : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬