Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়।

মতবিনিময়কালে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো, ম্যাংগো প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানী ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, তথ্য ও প্রযুক্তি, বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন রাসিক প্রশাসক।

জাপানের প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা

রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা

Update Time : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬