
রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও শ্রদ্ধেয় বড় ভাই সাইদুর রহমান আজ ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও প্রিয় সহকর্মীকে হারালো। তাঁর এই প্রয়াণে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।
আমীন
ডেক্স নিউজ 


















