‎রাজশাহীর দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাজশাহীর দুর্গাপুরে পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‍্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

‎সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী (৪০) একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা (৪৫) ও বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে মতিউর রহমান (৩৭)।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয় ।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

error: Content is protected !!

‎রাজশাহীর দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫

Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫