
রাজশাহী জেলার বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মাদক কারবারি, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাতে বাঘা থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানকালে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি 

















