Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল নবজাতক, দত্তক নেওয়ার আহবান

সাতক্ষীরার শ্যামনগরে কালভার্টের উপরে পরিত্যক্ত ব্যাগে মিললো এক ফুটফুটে নবজাতক।
মঙ্গলবার (২ মার্চ) ভোরে আজান দিতে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন কালভার্টের উপরে পরিত্যক্ত ব্যাগের মধ্যে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান।
তাৎক্ষণিক তিনি নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের সার্বক্ষণিক পরিচর্যা করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, যদি কেউ ছেলে শিশুটিকে দত্তক হিসেবে নিতে চায় তাহলে আগামী ৪ মার্চ সকাল ১১টার মধ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর অথবা সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার, শ্যামনগর বরাবর লিখিত আবেদন করতে হবে।

তিনি আরও জানান, শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা করা হবে।

Tag :
About Author Information

admin

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য

error: Content is protected !!

শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল নবজাতক, দত্তক নেওয়ার আহবান

Update Time : ০৯:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১