শ্যামনগরে প্রাইভেটকার উল্টে নিহত-১, আশংকাজনক-৪

শ্যামনগরে প্রাইভেটকার উল্টে আরাফাত মোল্যা (২০) নামে এক প্রাইভেট চালক নিহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গুমানতলী (শওকতনগর) গ্রামের নূরুল আমিন মোল্যার ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামনগর – নওয়াবেঁকী সড়কের চুনার ব্রীজ নামক স্থানে অতি দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারের অপর চার যাত্রী গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক আরাফাতকে মৃত ঘোষনা করেন। আশঙ্খা জনক অবস্থায় দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।

গুরত্বর আহতরা হলেন- একই গ্রামের নূরুল হুদা মোল্যার ছেলে হাসান, আবুল বাশারের ছেলে সাইফুল্যাহ, নূর হোসেনের ছেলে রবিউল এবং ইব্রাহিম।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

শ্যামনগরে প্রাইভেটকার উল্টে নিহত-১, আশংকাজনক-৪

Update Time : ০৯:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১