Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ Time View

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আবদুর রশিদ অফিস থেকে চন্ডিপুর এলাকায় গরুর চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে গরুর চিকিৎসা করতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ

Update Time : ০৭:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬