Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুরে মেওয়া ফলেছে ”আল-আমিনের”

  • Reporter Name
  • Update Time : ১১:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২২৫৮ Time View

ঝিনুক টিভি ডেস্ক-

কথায় আছে ‘সবুরে মেওয়া ফলে’ঠিক তার সত্যতা মিলেছে ক্রিকেটার আল-আমিনের টানা ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন এই ঝিনাইদহ এক্সপ্রেস।সুযোগের অপেক্ষায় হাল না ছেড়ে কঠোর পরিশ্রম করা আল-আমিন এখন ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের তুরুপের তাস।
কদিন আগে আল আমিন হোসেন ফিটনেস ট্রেনিং শেষে জানতে চাইলেন, বাংলাদেশ দল কবে ভারত সফরে যাবে? তিন বছর তিনি জাতীয় দলের বাইরে। এবার কি স্কোয়াডে নেবে—প্রশ্নটা জিজ্ঞেস করার সাহস হয় না তার তবে উজ্জ্বল হাসিতে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কার?’

উত্তরটা চট করে দেওয়া কঠিন হয়ে যায়। আল আমিনও বলতে চান না। রহস্যের হাসিতে শুধু বলেন, ‘ঘেঁটেই দেখেন।’ ভারতের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৭ উইকেট নিয়ে সবার ওপরে যৌথভাবে আছেন আল আমিন আর রুবেল হোসেন। আল আমিন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতেই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ না খেলা এই পেসারকে ফেরানোর পেছনে কাজ করেছে অভিজ্ঞতা, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স, কিছুটা আন অর্থোডক্স পেসার, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো পরিসংখ্যান আর ফিটনেস।

বাংলাদেশ দলের এই এক পেসার আল আমিনকে চোট খুব কমই ভুগিয়েছে। জাতীয় দলে যে তিনটি বছর টানা খেলেছেন চোটের কারণে তাঁকে একটি ম্যাচও হাতছাড়া করতে হয়নি। আল আমিনকে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তাই বললেন, ‘সংক্ষিপ্ত সংস্করণে সে ভালো করেছে। ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ফিটনেস তার।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

সবুরে মেওয়া ফলেছে ”আল-আমিনের”

Update Time : ১১:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯