Dhaka ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়: কাদের

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ৮৭৪ Time View

ডেস্ক রিপোর্ট : সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়। তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে।

‘সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়’, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসেনা। এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে এবং আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকাও তাদের উপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন। তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

দেশে নারী গাড়ীচালকের চাহিদা দিন দিন বড়ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরী। সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব।

সড়কমন্ত্রী বলেন, সরকার বিআরটিসিকে একটি জনবান্ধব ও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংশ্লিষ্ট সকলের আন্তরিক চেষ্টায় বিআরটিসি অবশ্যই লাভের ধারায় ফিরবে।

Tag :
About Author Information

admin

অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট

error: Content is protected !!

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়: কাদের

Update Time : ০৩:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০