সাবেক গাসিক মেয়র এমএ মান্নানের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৭৯৭ Time View

গাজীপুর প্রতিনিধি:দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশেনের (গাসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া একই মামলায় গোলাম কিবরিয়া নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় এমএ মান্না আদালতে উপস্থিত ছিলেন। পরে এমএ মান্না আদালতে জামিন আবেদন করলে বিচারক তাকে জামিন দেন।

মামলা অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়ল থাকাকালে ৯৯৯ টি ভুয়া ভাউচারের অনুদান ও ব্যয় দেখিয়ে করপোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন এমএ মান্নান।

এ ঘটনায় ২০১৬ সারের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় এমএ মান্না ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক শামসুল আলম।

২০১৭ সালের ১২ জানুয়ারি মান্নান ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। এরপর গাজীপুরের স্পেশাল জজ আদালত মামলাটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে বদলি করেন।

পরে ২০১৯ সালের ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত।

Tag :
About Author Information

admin

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই

error: Content is protected !!

সাবেক গাসিক মেয়র এমএ মান্নানের কারাদণ্ড

Update Time : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০