স্বল্পোন্নত দেশের জন্য বিনামূল্যে টিকা চান শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৭৬৯ Time View

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে বিপর্যস্ত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা সরবরাহ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ধনী দেশ এবং বহুজাতিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) অর্থমন্ত্রী পর্যায়ের ১৪তম সভার উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভিডিও বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “বিশ্ব খুব শিগগিরই কোভিড-১৯ এর কার্যকর টিকা পেতে যাচ্ছে বলে আমরা আশা করছি। এসব টিকা অবশ্যই সব দেশের জন্য সহজলভ্য করতে হবে, বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জন্য বিনামূল্যে সরবরাহ করতে হবে।”

দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “পারস্পরিক বিচ্ছিন্নতা নয়, সহযোগিতাই যে কোনো সংকট মোকাবেলা করতে পারে। এই কঠিন সময়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আমাদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।”

কোভিড-১৯ মহামারি সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “বিশ্বে কোভিড-১৯ মহামারি বহুমুখী সমস্যার সৃষ্টি করেছে। এই সংকট মোকাবেলায় আমাদের একটি সু-সমন্বিত রোডম্যাপ প্রয়োজন।”

মহামারিতে সারা বিশ্বে সৃষ্ট স্থবিরতার কথা তুলে ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-১৯ সব দেশের স্বাস্থ্য-ব্যবস্থা এবং অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। বিপুল সংখ্যক মানুষ চাকুরি হারিয়েছে, আয় উপার্জন বন্ধ। দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো।”

শেখ হাসিনা বলেন, “করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে বেইল আউটের হাত থেকে রক্ষার জন্য রাজস্ব প্রণোদনা, কনসেশনাল আর্থিক সহায়তা এবং ঋণ উপশম সুবিধা দিতে জি-৭, জি-২০, ওইসিডি দেশগুলো, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মিজানুর রহমান মিনুকে মন্ত্রী পরিষদে দেখতে চান রাজশাহী বাসি

error: Content is protected !!

স্বল্পোন্নত দেশের জন্য বিনামূল্যে টিকা চান শেখ হাসিনা

Update Time : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০