Dhaka ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

  • ডেক্স নিউজ
  • Update Time : ১০:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোহাম্মদ ওমর আলী।

​সাক্ষাৎকালে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় ঝিনাইদহ জেলার বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​আলোচনা শেষে ঝিনাইদহের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঝিনাইদহ অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকদের সেবা আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

​সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতার আশ্বাসের জন্য মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ ওমর আলী। তিনি ঝিনাইদহের গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও উন্নত বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

ঝিনাইদহের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

ঝিনাইদহের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

Update Time : ১০:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬