Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ২২ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
মার্চ ২০২৫ মাসের অপরাধ চিত্র বিশ্লেষণ করে আয়োজিত এ সভায় রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম, এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি তুলে ধরা হয়। একইসঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং অন্যান্য সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়, যাতে করে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া আরও গতিশীল করা যায়। একই সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কার্যকর কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহী’র বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

error: Content is protected !!

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫