কেশবপুরে ইউপি নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

ঋণ খেলাপির দায়ে কেশবপুরে তিন স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, উপজেলার ত্রিমোহিনী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খান সুজন, পাঁজিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এম রবিউল ইসলাম ও সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম। এছাড়া বয়স কম থাকায় মজিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী তরিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যশোরের কেশবপুর উপজেলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১১টি ইউনিয়নের ৫৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন ৬০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৪ জন ও মেম্বার পদে ৪০২ জন। এর মধ্যে ৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ৫৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খান সুজন, এম এম রবিউল ইসলাম ও রেজাউল ইসলাম ঋণ খেলাপি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বয়স কম থাকায় এক সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি। উল্লেখ্য, সাতবাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলামের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি আপিল করবেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থী আবু সাইদ চাঁদ

error: Content is protected !!

কেশবপুরে ইউপি নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

Update Time : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১