Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬৮ Time View

অদ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী।

উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি, ফর্মসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

বুধবার সকাল থেকেই প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে নির্ধারিত তালিকা অনুযায়ী সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা তা গ্রহণ করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সকল প্রার্থীর পক্ষ থেকেও সহনশীল আচরণের প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

Update Time : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬