Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় এক ছাত্রের পড়াশোনা বন্ধের উপক্রম

কেশবপুরে সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে কোন প্রকার অবহিত না করে ছাড়পত্র (টিসি) দেওয়ার তার পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মানুষের ভেতর চরম ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনা উল্লেখ করে ওই শিক্ষার্থীর বাবা মামুন উর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. মাহফুজকে গত বুধবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ কোন প্রকার অবহিত না করে বই খাতা নিয়ে তার হাতে ছাড়পত্র ধরিয়ে দেয়। এতে ওই ছাত্রের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর আগেও প্রধান শিক্ষক বিদ্যালয়ের একাধিক ছাত্র ও অভিভাবককে কোন প্রকার অবহিত না করেই টিসি দিয়েছেন। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা অনেক থাকলেও প্রধান শিক্ষকের এমন স্বেচ্ছাচারিতার কারণে অভিভাবককরা শঙ্কায় থাকেন।ছাত্রের বাবা মামুন উর রশিদ বলেন, আমার ছেলে যদি কোন ভুল করে থাকে তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ একবার সতর্ক তো করবে। কিন্তু ছেলেটিকে টিসি দেওয়ায় তার পড়াশোনা বন্ধ হতে চলেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ওই ছাত্রের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করাসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার আচরণে সন্তুষ্ট না হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে তাকে টিসি দেওয়া হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

দুর্গাপুরে বিভাগীয় কোরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন: বিজয়ীদের মাঝে সনদ ও স্মারক বিতরণ

কেশবপুরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় এক ছাত্রের পড়াশোনা বন্ধের উপক্রম

Update Time : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২