Dhaka ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কাঠুরিয়ার মৃত্যু

কেশবপুরে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মফিজুর রহমান (৩৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ইমামনগর গ্রামে। তিনি পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের ইনছার মোল্লার ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে উপর ডাল পড়লে গাছ বিদ্যুতায়িত হলে কাঠুরিয়া মফিজুর রহমান নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ্ত চৌধুরী বলেন, মৃত অবস্থায় ওই কাঠুরিয়াকে হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস বলেন, কাঠুরিয়ার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কাঠুরিয়ার মৃত্যু

Update Time : ০৮:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১