Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের নামে সম্পত্তি ক্রয়

কয়রা উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের নামে জমি ক্রয়সহ নির্মাণ কাজ শুরু করলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।
কয়রা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন নিজস্ব সম্পত্তিতে দলীয় কার্যালয় নির্মাণ করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
জানা যায়, বর্তমান সাংসদ কয়রা পাইকগাছার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা সদরে নিজস্ব জমিতে দলীয় অফিস করার জন্য জমি ক্রয়ের চেষ্টা করেন। তারই লক্ষে গত বুধবার রেজিষ্ট্রি কোবলার মাধ্যমে ৮ শতক জমি দলীয় কার্যালয়ের জন্য ক্রয় করা হয়েছে এবং সম্পূর্ণ
অর্থ সংসদ সদস্য নিজে প্রদান করেছেন। এ দিকে ক্রয়কৃত জমিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সাইনবোর্ড তুলে দেন। এ ব্যাপারে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেন, চলতি মাসেই
দলীয় অফিস নির্মাণের জন্য ভবণের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, বিগত কয়েক যুগ ধরে কয়রা উপজেলা আওয়ামীলীগ ভাড়াকৃত ঘরে দলীয় অফিসের কাজকর্ম করে আসছে এবং বিভিন্ন সময়ে নিজস্ব জমিতে অফিস করার দাবী জানালেও বিগত দিনে নেতৃবৃন্দ মুখে বললেও তা বাস্তবায়ন করেনি। দীর্ঘ দিন দলের অফিসের জন্য জমি ক্রয়ের চেষ্টা করলেও সুবিধামত জমি না পাওয়ায় বিলম্ব হলেও অবশেষে শুধু জমি ক্রয় নয় সাথে সাথে নির্মাণ কাজও শুরু করা হবে। এ খবর পেয়ে তৃর্ণমূল সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত এবং সংসদ সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৪/১১/২১ ইং।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ধুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নম্বর ওয়ার্ডে শক্ত অবস্থানে সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান যুবদল নেতা মোঃ একরামুল হক

কয়রায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের নামে সম্পত্তি ক্রয়

Update Time : ১২:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১