Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক নয়টার দিকে ডুমুরিয়া উপজেলাধীন আড়ংঘাটা শলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায় নিহত এমদাদুল হক মিলন খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া শলুয়া বাজারে জনতা ব্যাংকের সামনের গলিতে
একটি চায়ের দোকানে বসেছিলেন এমদাদুল হক মিলনসহ কয়েকজন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে সাংবাদিক এমদাদুল হক মিলন মৃত্যু বরণ করেন। আর পশুচিকিৎসক দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
About Author Information

admin

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত

Update Time : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫