Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় অবৈধ বালি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

তালার নারায়নপুর বিলে কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে জমি মালিক ও মেশিন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিফ-উল-হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শনিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট সহকারী মো. মনিরুজ্জামান জানান, উপজেলার নারায়নপুর বিল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় বালি উত্তোলন বন্ধ করা সহ জমি মালিক ঘোনা গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে আব্দুল জলিল সরদার এবং বালি উত্তোলনের মেশিন মালিক খড়েরডাঙ্গা গ্রামের মৃত. ইব্রাহীম গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিফ-উল-হাসান অভিযুক্ত দু’ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ  শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

error: Content is protected !!

তালায় অবৈধ বালি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

Update Time : ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১