
রাজশাহীর দুর্গাপুর পৌর বিএনপির ৪ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গত ২৯ মে, ২০২৬ তারিখে দুর্গাপুর পৌর শাখা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।
স্থায়ীভাবে বহিষ্কৃত ব্যক্তিরা হলেন:
১. মো: রেজাউল করিম ওরফে করিম — পিতা: গোলাম মোস্তফা, সাং- মধ্য সিংগা, দুর্গাপুর।
২. মো: সোয়াদ আলী — পিতা: মো: আবুল কালাম, সাং- পশ্চিম সিংগা, দুর্গাপুর।
৩. মো: সজীব — পিতা: নাজিম উদ্দিন ওরফে নাজি, সাং- পশ্চিম সিংগা, দুর্গাপুর।
৪. মো: আলামিন — পিতা: আলাউদ্দিন মাস্টার, সাং- সিংগা বাজার, দুর্গাপুর।
দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু এবং সদস্য সচিব মো: আহম্মেদ রেজাউল হক স্বপন-এর যৌথ স্বাক্ষরে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় মহাসচিব, রাজশাহী জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Reporter Name 


















