Dhaka ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উঠছে আজ

  • Reporter Name
  • Update Time : ১১:২২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ৯২৬ Time View

ডেস্ক রিপোর্ট : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর খসড়া আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠছে।

গতকাল রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত থাকবেন।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাবটি পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে। দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এর মধ্যে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।

Tag :
About Author Information

admin

কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উঠছে আজ

Update Time : ১১:২২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০