Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে জমকালো ও আবেগঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার ৩০ মে বিকেল ৪টায় স্থানীয় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৪ নম্বর মনিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য জনাব আবু সাঈদ। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদের অবিস্মরণীয় প্রতীক। তাঁর আদর্শ ও দূরদর্শী নেতৃত্ব আজও কোটি মানুষের প্রেরণার উৎস। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মোখলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সুরুজ্জামান সুরুজ, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং গণতন্ত্রের মুক্তির জন্য বিশেষ কল্যাণ প্রার্থনা করা হয়।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬