Dhaka ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • ডেক্স নিউজ
  • Update Time : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

রাজশাহীর বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকি ফয়সাল তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের নানা ভোগান্তির বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়। এর মধ্যে প্রধান যে বিষয়গুলো বিশেষভাবে আলোচনা করা হয় তা হলো,
বাঘায় ইউরিয়া সারের তীব্র সংকট নিয়ে আলোচনা হয় এবং দ্রুত সরবরাহের তাগিদ দেওয়া হয়। চলমান লোডশেডিং এবং প্রকৃত ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করা হয়।
সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান এবং হ্যাকারসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানে অবহেলার অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়।পৌর এলাকায় চলমান বিভিন্ন সড়ক নির্মাণকাজের ধীরগতি নিয়ে আলোচনা এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা । অপরাধ দমনে পুলিশ ও বিজিবির যৌথ টহল আরও জোরদার করার আহ্বান। জনসাধারণের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

ইউএনও তকি ফয়সাল তালুকদার সভায় উঠে আসা প্রতিটি সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক প্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক, আলাইপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. শরিফ জাহাঙ্গীর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬