
রাজশাহীর বাঘা উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদ ও জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মহামান্য মিস সারা কুক (H.E. Ms. Sarah Cooke)।
আজ দুপুরে তিনি বাঘা শাহী মসজিদ কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি ঐতিহাসিক শাহী মসজিদের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন এবং পাশের জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন। এসময় তিনি মসজিদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাঘা শাহী মসজিদের নির্মাণশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন
মি. সজীব হাসান হেড অব কমিউনিকেশনস (অন্তর্বর্তীকালীন), ব্রিটিশ হাইকমিশন, ঢাকা
মি. জয় প্রকাশ বড়ুয়া কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ), ব্রিটিশ হাইকমিশন, ঢাকা
মি. শানানুজ্জামান অঙ্গন শেখ কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ), ব্রিটিশ হাইকমিশন, ঢাকা
মো. কামরুজ্জামান আমান ফরেন পলিসি অ্যানালিস্ট (পররাষ্ট্রনীতি বিশ্লেষক), ব্রিটিশ হাইকমিশন
এসময় তাদের সার্বিক সহযোগিতা করেন
জনাব তকী ফায়সাল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাঘা
জনাব সেরাজুল হক, অফিসার ইনচার্জ (ওসি), বাঘা থানা
জনাব লিটন দাস, প্রত্নতত্ত্ব বিষয়ক অফিসার, বাঘা
জনাব শফিকুল ইসলাম শফি, সাবেক যুবদল নেতা
বাঘা মাজার শরীফ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ
পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার স্থানীয় প্রশাসন ও মাজার কমিটির আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তার এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নিজস্ব প্রতিনিধি 



















