Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতারা মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৮৭৪ Time View

ডেস্ক রিপোর্ট : সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, দেশে নাকি আগ্রাসী শক্তি আঘাত হানছে। আগ্রাসী শক্তি বলতে তিনি কী বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।’

বুধবার (১৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল। শেখ হাসিনার কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো। যে দলের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা- সার্বভৌমত্ব নিরাপদ।’

‘দেশের স্বাধীনতা বিপন্ন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রবাসীকর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে।’

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে যারা রাজনীতি করেন তারা স্বাধীনতা রক্ষা করবে কীভাবে? জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আগুন সন্ত্রাসসহ নৈরাজ্যের সঙ্গে যারাই জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়ে,ছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে।’

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের ভর্তি না করার অভিযোগ

বিএনপি নেতারা মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না

Update Time : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০