Dhaka ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর আবেদন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়া থেকে ‘মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ’-এর আবেদন বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় পৌরবাসী। গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

​আবেদনে উল্লেখ করা হয়, সরকার ঘোষিত বিসিআইসি সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক আবেদন করেছেন। তবে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

​অভিযোগের মূল বিষয়সমূহ:

  • ​রাজনৈতিক সংশ্লিষ্টতা: আবেদনকারী ওমর ফারুক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের অর্থ জোগানদাতা হিসেবে এলাকায় পরিচিত।
  • ​পরিবারের ছাত্ররাজনীতি ও আন্দোলন: তাঁর ছেলে শহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর দমনপীড়নে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
  • ​প্রভাব বিস্তার: মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের প্রোপাইটার ওমর ফারুক অপর বিসিআইসি সার ডিলার ‘মেসার্স রহমান ট্রেডার্স’-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের আপন ভগ্নিপতি। অভিযোগ রয়েছে, মোস্তাফিজুর রহমান বর্তমান ডিলার নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
  • ​কৃষকদের শঙ্কা: স্থানীয়দের দাবি, এই প্রতিষ্ঠানটি ডিলার নিয়োগ পেলে কৃষকরা সার সিন্ডিকেটের কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

​আবেদনকারীর বক্তব্য:

এ বিষয়ে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের আবেদনকারী ওমর ফারুক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির একনিষ্ঠ কর্মী ও সমর্থক। আমাদের বংশের সবাই বিএনপি পরিবারের সঙ্গে যুক্ত। আমি সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ডিলারশিপের জন্য আবেদন করেছি। একটি কুচক্রীমহল আমার পরিবারকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আমাকে এই প্রক্রিয়া থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আশা করি কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।”

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মোহনপুরে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর আবেদন

মোহনপুরে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর আবেদন

Update Time : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬