Dhaka ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এই কর্মসূচি পালন করে

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত মান নিশ্চিত করতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের তিন দফা দাবি হলো-

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

২. কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে- যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না- এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের দাবি, এসব ব্যবস্থা না নিলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পেশার মান ক্ষুণ্ন হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

রাজশাহীতে তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫