Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

রাজশাহীতে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আমিনুল হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আমিনুল পলাতক ছিলেন। র‍্যাব ছায়া তদন্ত চালিয়ে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তারের পর তাকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-৫

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মহাতীর্থের আলো: মোহনপুরে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার, সুশীল সমাজের সাধুবাদ

রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

Update Time : ১১:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫