Dhaka ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর কাশিয়াডাঙ্গা হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২২১ Time View

রাজশাহীর কাশিয়াডাঙ্গা হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ইং ১১ মার্চ ২০২৫ তারিখ বিকাল-১৭.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়ইতলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রিপন শেখ (৩১), পিতা-মোঃ জাক্কার আলী, সাং-চরমাজারদিয়া (ইকবালের বাড়ীর পার্শ্বে বাড়ী), থানা-দামকুড়া, ২। মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ ওয়াজনবী, সাং-মাহিন্দ্রা (জার্জিস্ট মাস্টারের বাড়ীর পার্শ্বে বাড়ী), থানা-বেলপুকুর, উভয় রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭৯৩ পিচ, মোবাইল – ০২ টি, সীম – ০৪ টি, বাইসাইকেল-০১টি, নগদ-২৩,৬১০ টাকা উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন ২নং ওয়ার্ডের (কড়ইতলা) সিটি বাইপাস টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ৭৯৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অন্যান্য আলামত জব্দ করে।

ধৃত আসামীদ্বয় এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল-ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাগমারার সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান্য আদালত পরিচালনা

রাজশাহীর কাশিয়াডাঙ্গা হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

Update Time : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫