Dhaka ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়া থেকে ১২ মামলার মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ২৮৩ Time View

রাজশাহীর পুঠিয়া থেকে ১২ টি মামলায় দীর্ঘদিন থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ইং ১৩ মে ২০২৫ তারিখ বিকাল-১৭.৪০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থাানধীন কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ দলের নেতা মোঃ সাব্বির (২৭), পিতা-মোঃ সবুর মিয়া, সাং-কাঠালবাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২ টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী-মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চাঞ্চল্যকর এসকল ঘটনার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় এই শীর্ষ সন্ত্রাসী আসামী মোঃ সাব্বির (২৭)’কে অদ্য ১৩ মে ২০২৫ তারিখ আনুমানিক ১৭.৪০ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামীকে রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাগমারার সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান্য আদালত পরিচালনা

রাজশাহীর পুঠিয়া থেকে ১২ মামলার মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

Update Time : ১১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫