
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে অভিযান চালিয়ে বীজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্প্রতিবার বিকাল ৪:০০ টায় কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন রাজশাহীর বীজ প্রত্যয়ন এজেন্সি।
কেশরহাটে অভিযানে পরিচারনার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন অফিসার সাজ্জাদ হোসেন, বহিরাংগন অফিসার হুসনা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।
এসময় মেসার্স রাজু বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন মেয়াদ উত্তীর্ণ বীজ কৃষির ওপর হুমকি স্বরুপ, কৃষকের ক্ষতির কারণ।
নিজস্ব প্রতিবেদক 


















